ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

চুয়েটে সাহিত্য প্রেমীদের মিলনমেলা 

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ২৮ ডিসেম্বর ২০২১
চুয়েটে সাহিত্য প্রেমীদের মিলনমেলা 
দুই ব্যাচ ও চলমান অন্যান্য ব্যাচের সাহিত্য প্রেমীদের নিয়ে চুয়েটের ওয়েস্ট গ্যালারিতে হয়ে গেলো এক মিলনমেলা

দিনের যখন শেষ, রাতের তখন শুরু। নদীর যেথায় সমাপ্তি, সমুদ্রের সেথায় সূচনা। বিশ্ববিদ্যালয়ে এক ব্যাচ, আসে আরেক ব্যাচ যায়। আসা যাওয়ার এ আবর্তনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৫ ব্যাচ আজ প্রবীণ, ১৯ ব্যাচ নবীণ। এ দুই ব্যাচ ও চলমান অন্যান্য ব্যাচের সাহিত্য প্রেমীদের নিয়ে চুয়েটের ওয়েস্ট গ্যালারিতে হয়ে গেলো এক মিলনমেলা।

সোমবার (২৭ ডিসেম্বর) ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট এ মিলনমেলার আয়োজন করে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও চুয়েটের মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা।

১৮ ব্যাচের মেহেজাবিন ইসলাম ইলমা ও আশহার ইনতেশার তাহবিরের উপস্থাপনায় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা একে একে সেখানে বক্তব্য রাখেন।

Advertisement

সন্ধ্যা ৬ঃ৩০ এ শ্রোতাদের সংসদের সদস্যদের মধ্য থেকে আল ইমরান হাসান ঐতিহাসিক উপন্যাসের উপর বিশ্লেষণাত্মক আলোচনা করেন। এরপর ফুয়াদ ইকবালের কন্ঠে ধ্বনিত হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা “কেউ কথা রাখেনি”। 

অনুষ্ঠানের আরো এক আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। সর্বশেষ সেই কাঙ্ক্ষিত মূহুর্ত যখন প্রতিষ্ঠাতা কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য চুয়েটের ১৫ ব্যাচের আশফাক জাহান তানজিমের নেতৃত্বে কিছু উদ্যমী তরুণ সংগঠনটি প্রতিষ্ঠা করে।

সংগঠনটির বর্তমান সভাপতি শাকিল মাহমুদ ইকবাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি মিলনমেলা সম্পর্কে বলেন, ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট প্রতিষ্ঠিত হয়েছে সাহিত্য প্রেমিদের জন্য। যারা ভাষা এবং সাহিত্য চর্চা ভালোবাসেন তাদেরকে সবসময় এখানে স্বাদর আমন্ত্রণ। মানুষের সংখ্যার পরিবর্তে মানুষের আন্তরিকতা, যোগ্যতা এবং ভালোবাসা মূল্যায়ন চর্চার মাধ্যমে ভাষা ও সাহিত্য সংসদ চুয়েট এগিয়ে যাবে তার পথচলায়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!