বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ফেয়ারফিল্ডে ১৯৬৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি দেশটির একটি ক্যাথলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। গবেষণা ও শিক্ষার গুণগত মানের দিক দিয়ে বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ২০২তম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ে আছে Business Administration Department/Division Fields of study (মানব সম্পদ, মার্কেটিং, ব্যবসা প্রশাসন), Communication Department/Division Fields of study (ফটোগ্রাফি, রেডিও এবং টেলিভিশন সম্প্রচার, যোগাযোগ শিল্প, দৃশ্যমান অংকন, বিজ্ঞাপন এবং প্রচার) Education Department/Division Fields of study (নেটিভ ভাষা শিক্ষা, গণিত শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা, প্রাথমিক শিক্ষা, শারীরিক শিক্ষা, শিক্ষা) Humanities Department/Division Fields of study (সিনেমা ও টেলিভিশন, চলচ্চিত্র, ধর্ম, স্পেনীয়, থিয়েটার, ফরাসি, দর্শন, সাহিত্য, শিল্পকলা এবং মানবতা, ইতিহাস, ইংরেজি) Natural Sciences Department/Division Fields of study (পেশাদারী স্বাস্থ্য, বায়োটেকনোলজি, প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, জীববিদ্যা, নার্সিং, রসায়ন, অংক, কম্পিউটার বিজ্ঞান) বিভাগ।
.png)
আরো পড়ুন>>> আইইএলটিএস: রাইটিংয়ে ভালো করতে চাইলে
এই বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য দিচ্ছে ২০২২-২৩ শিক্ষাবের্ষ থেকে দিচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ। তাই যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করেতে এবং সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন।
আবেদন করতে পারবেন বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের বাইরের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।
সুযোগ-সুবিধা:
বৃত্তিটি ফুলটাইম অধ্যয়ন ইচ্ছুক শিক্ষার্থীদের দেয়া হবে। স্কলারশিপটির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই ৪ বছর অধ্যয়নে সুযোগ পাবেন। একাডেমিকে ভালো জিপিএ ধারীরা অগ্রধিকারের ভিত্তিতে প্রাধান্য পাবেন। সীমিত আসনের এ স্কলারশিপটি মূলত উচ্চ রেজাল্ট অর্জনকারী শিক্ষার্থীরা গুরুত্ব পাবে। বৃত্তিটির অর্থমূল্য রয়েছে ৭ লাখ থেকে ১৫ লাখ টাকা।
-সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
-শিক্ষার্থী উপবৃত্তি হিসেবে সাড়ে ৮ হাজার ডলার পাবেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৭ লাখের অধিক।
-একাডেমিকের ফলের উপর ভিত্তি করে বৃত্তিটির অর্থ পরিমান আরও বাড়ে ১৭ হাজার ডলার হবে।
-আবাসন সুবিধা প্রদান করা হবে।
-স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
যোগ্যতা:
-যেকোন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
-আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
-ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
-আইইএলটিএসে ৬.৫ ও টোফেলে ৮০ স্কোর তুলতে হবে।
আবেদনে যা লাগবে:
-আবেদনকারীর সিভি।
-আবেদনকারীর পাসপোর্ট
-রেফারেন্স লেটার।
-একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
-স্টেটমেন্ট অব পারপাজ।
-রিসার্চ প্রপোজাল।