ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে আবার সশরীরে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২২
ঢাবিতে আবার সশরীরে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি
ফাইল ফটো

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হওয়া সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি পাঠদান কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিকৃত প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি পাঠদান কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে।এছাড়া পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

Advertisement

তবে অন্যান্য শিক্ষাবর্ষের সশরীরে ক্লাস এখনই শুরু হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেয়া হবে, যাতে তাদের একাডেমিক কার্যক্রম কিছুটা এগিয়ে নেয়া যায়। 

উল্লেখ্য, করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর আবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। তবে সশরীরে ক্লাস না হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!