ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে দেশসেরা বুয়েট-ঢাবি 

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২২
ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে দেশসেরা বুয়েট-ঢাবি 
ছবি: সংগৃহীত

বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চশিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি জানুয়ারি ২০২২ সালের সংস্করণের প্রতিবেদন প্রকাশ করেছে। এটি তাদের ১৯তম সংস্করনের প্রতিবেদন। সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এরপরের অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।  

প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশের সেরা অবস্থানে বুয়েট থাকলেও। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ১ হাজার ৫৮৯। যা গতবছর (২০২১ সাল) ছিলো ১ হাজার ৭০২। 

অন্যদিকে গতবার শীর্ষে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবার দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে গতবারে চেয়ে কিছুটা অবনতি হয়ে ১ হাজার ৬৬৮তম সিরিয়ালে রয়েছে। গতবছর (২০২১ সালে) আন্তর্জাতিক অবস্থান ছিলো ১ হাজার ৬৩৪। 

Advertisement

দেশে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক র‍্যাংকিং ১ হাজার ৮১৫। গতবছর বিশ্ব র‌্যাংকিং শাবিপ্রবির অবস্থান ছিলো ২ হাজার ১৮১। 

এই র‌্যাংকিং তৈরিতে ওয়েবমেট্রিক্স প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে থাকে। 

প্রতিবেদন অনুযায়ী দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৫৬), পঞ্চম অবস্থানে রাজশাহী ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২০৭৬), ষষ্ঠ অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪১৬), সপ্তম অবস্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪২৭), অষ্টম অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৫৯), নবম অবস্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭৬২) ও দশম অবস্থানে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২৯০২) রয়েছে। 

এছাড়া তালিকায় ১১তম হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ১২তম খুলনা বিশ্ববিদ্যালয়, ১৩তম খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৪তম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ১৫তম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ১৬তম অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

এদিকে শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

তালিকার ৫১তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ (বিশ্ব র‌্যাংকিং ৬৬৮০), ৭১তম স্থানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (বিশ্ব র‌্যাংকিং ১০৬৫১), ৭৫তম স্থানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (বিশ্ব র‌্যাংকিং ১১৬৯৩), ৭৮তম স্থানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১২২৫৭), ৮০তম স্থানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (বিশ্ব র‌্যাংকিং ১৩০৫৮), ৮২তম স্থানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বিশ্ব র‌্যাংকিং ১৪২৯০), ৯১তম স্থানে রাজশাহী মেডিকেল কলেজ (বিশ্ব র‌্যাংকিং ১৫৫৩০)।

ওয়েবমেট্রিক্সে জানুয়ারি ২০২২ সংস্করণে প্রকাশিত তথ্য মতে, বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাচাচুচেস্ট ইনস্টিটিউট অব টেকনোলজি, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এছাড়া তালিকার শীর্ষ দশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান, সপ্তম স্থানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, অষ্টম স্থানে কর্নেল ইউনিভার্সিটি, নবম ও দশম অবস্থানে আছে কলম্বিয়া ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ও জনস হকিনস ইউনিভার্সিটি।

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নামের এই গবেষণা সংস্থাটি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই দুটি সংস্করণে তারা এটি প্রকাশ করে থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!