ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘এডি সায়েন্টফিক ইনডেক্স’ এর র‌্যাংকিংয়ে দশম শাবিপ্রবি 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২২
‘এডি সায়েন্টফিক ইনডেক্স’ এর র‌্যাংকিংয়ে দশম শাবিপ্রবি 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার

‘এডি সায়েন্টিফিক ইনডেক্স- ২০২২’ এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে আছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

সম্প্রতি বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও গুগলে সাইটেশনের উপর ভিত্তি করে 'এডি সায়েন্টিফিক ইনডেক্স' এর ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য জানা যায়। 

র‌্যাংকিং অনুযায়ী দেশের মধ্যে শীর্ষ স্থানে আছে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে আছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে খুলনা বিশ্ববিদ্যালয়, পঞ্চম স্থানে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ৬ষ্ঠ স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সপ্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অষ্টম ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং নবম স্থানে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

Advertisement

উল্লেখ্য, এ বছর বিশ্বের ২১৬টি দেশের ১৪ হাজার ২৯৪টি বিশ্ববিদ্যালয়ের গত পাঁচ বছরের বিভিন্ন বৈজ্ঞানিক উপাত্ত ও গুগল সাইটেশনের ওপর ভিত্তি করে মোট ৯টি প্যারামিটার ব্যবহার করে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ তাদের ওয়েবসাইটে এ র‌্যাংকিং প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!