নিহত জয়া দাস উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। তিনি কালিগঞ্জ সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঐ শিক্ষার্থী কানে হেডফোন লাগিয়ে ঘোড়াশাল রেলস্টেশনের রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক একটি দ্রুতগামী ট্রেন জয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
এ ব্যাপারে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, ঐ শিক্ষার্থীর কানে মোবাইলের হেডফোন লাগিয়ে অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটায় এ দুর্ঘটনা ঘটে।