[ দেশজুড়ে ]
প্রাইভেটকারকে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ৩
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারে চালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়হাটে যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান।
.png)
ওসি আরো জানান, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!