ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহা কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২০ জানুয়ারি ২০২২
লোহা কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সদর উপজেলায় রেললাইনে লোহা কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৯০ বছর বয়সী জোহরা বেওয়া নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে এদিন বিকেল পৌনে ৩টার দিকে সদরের তিনমাথা রেলগেট (পুরান বগুড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহরা তিনমাথা রেলগেট এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।

Advertisement

আরো পড়ুন: জোড়া খুনের মামলার আসামি জোবায়ের, জানেই না পুলিশ

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম। তিনি জানান, জোহরা রেললাইনের আশেপাশে লোহা কুঁড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার সময় লোহা কুঁড়ানোর উদ্দেশ্যে রেললাইনের ধার দিয়ে হাঁটছিলেন তিনি। ওই সময় বগুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের ধাক্কায় পাথরের ওপর ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে, বগুড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মনিশা রহমান স্বর্ণা নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গত সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিশা রহমান স্বর্ণা ঐ উপজেলার নারুলী ধাওয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে চেলোপাড়া নাইট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!