রোববার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলী পৌর শহরের তারাগন মধ্যপাড়া জমদার বাড়ির মৃত মহিউদ্দিন জারু মিয়ার ছেলে।
এদিকে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঐ স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করেছে। শিবলির এক ছেলে রয়েছে। এর আগে তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
.png)
নিহতের চাচাতো ভাই মো. শমীর মিয়া জানান, সকালে বাড়ি থেকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হয়। হঠাৎ করে পৌনে ১২ টার দিকে লোকমুখে শিবলির মৃত্যুর খবর শুনতে পান। সে ধীর্ঘ দিন ধরে বেকার থাকায় মানসিক সমস্যায় ভুগছিল।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে তিনি দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।