ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবন ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ১১ নভেম্বর ২০২১
সুন্দরবন ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত
ফাইল ছবি

খুলনার আলীম জুট মিল গেট এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা জিআরপি থানার ওসি খবির আহমেদ। নিহতরা হলেন- ৩৮ বছর বয়সী মর্জিনা ও ৪০ বছররে শেফালী।

ওসি বলেন, রাত সোয়া ১০টায় খুলনা রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আলীম জুট মিল গেট এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়েন দুই নারী। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান।

Advertisement

ওসি খবির আহমেদ আরো বলেন, মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জিআরপির পুলিশ পাঠানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!