ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন যুবক
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুছ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
.png)
আরো পড়ুন: টাকার বিনিময়ে শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দিলেন মাতবররা!
এর আগে, হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল আলম নামে এক চালক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন বাবু মিয়া নামে আরো এক হেলপার। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক রবিউল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘি গ্রামের মুসলিম মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।