ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু 

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২২
ঢাবিতে সশরীরে ক্লাস শুরু 
ঢাবিতে ক্লাসে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

করোনা ঊর্ধ্বগতির কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস কার্যক্রম। এতে নতুন করে প্রাণ ফিরেছে ক্লাসরুমগুলোতে। 

তবে দীর্ঘ এ ছুটিতে বিভাগগুলো তাদের একাডেমিক কার্যক্রম অনলাইনেই পরিচালনা করেছে। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজকের এই সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সববর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে। এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। 

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে ঢাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবার ওমিক্রনের সংক্রমণ হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ ৬ ফেব্রুয়ারি থেকে আরো দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!