ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শতবর্ষপূর্তি উপলক্ষে বৃত্তি পেলো ঢাবির ২০৮ শিক্ষার্থী 

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:০৯, ৭ মার্চ ২০২২
শতবর্ষপূর্তি উপলক্ষে বৃত্তি পেলো ঢাবির ২০৮ শিক্ষার্থী 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং ইতিহাস বিভাগের শতবর্ষপূর্তি উদযাপন  উপলক্ষে ইতিহাস বিভাগের পিএইচডি ও এমফিল ডিগ্রিপ্রাপ্ত ৮জন এবং স্নাতক (সম্মান) ও এমএ’র ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ রোববার (৬ মার্চ) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। 

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল ইসলাম ও আঞ্জুমান মফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

Advertisement

বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এএম আমজাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার বণিক অনুষ্ঠান সঞ্চালন করেন। 

কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তির অর্থ শিক্ষার্থীদের এগিয়ে চলার পথে সহায়ক হবে। ইতিহাস বিভাগের এই বৃহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য বিভাগগুলোও এগিয়ে আসবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠে বিশ্ববিদ্যালয়, দেশ ও সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ইতিহাস বিভাগের বৃত্তি কার্যক্রমের আওতায় ১৭টি তহবিল থেকে এককালীন এই বৃত্তি প্রদান করা হয়। 

পিএইচডি গবেষণার জন্য বৃত্তিপ্রাপ্তরা হলেন ড. আহম্মেদ শরীফ, ড. মোশারফ হোসেন, ড. সৈয়দ মো. শাহান শাহ, ড. এসএম রেজাউল করিম ও ড. চাঁদ সুলতানা কাওছার।

এমফিল গবেষণার জন্য বৃত্তিপ্রাপ্তরা হলেন তৌহিদা আক্তার, মিঠুন কুমার সাহা ও শান্তা পত্রনবীশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!