ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষায় উত্তরণে কাজ করছে সরকার: গণশিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ১৫ মার্চ ২০২২
শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষায় উত্তরণে কাজ করছে সরকার: গণশিক্ষা সচিব
আমিনুল ইসলাম খান- ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, শিক্ষককেন্দ্রিক ব্যবস্থা থেকে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষায় উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে। ফলে বয়সোচিত যোগ্যতা এবং সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে শিশুর জানার পরিধি বাড়াবে।

মঙ্গলবার ‘৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।

সচিব আরো বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে। এতে করে শিক্ষার্থীর মস্তিষ্ক মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফেলে তাদের কৌতূহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও কাজে লাগাবে।

Advertisement

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, পরিচালক হামিদুল হক প্রমুখ বক্তৃতা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!