ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে ববি ছাত্রের ভিন্নধর্মী উদ্যোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৩০ মার্চ ২০২২
ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে ববি ছাত্রের ভিন্নধর্মী উদ্যোগ
ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আলম। 

ডাস্টবিন ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ইয়াসিন আলম। 

ক্যাম্পাসে ভিন্নধর্মী ডাস্টবিন ‘বোতল ডাস্টবিনে’ উৎসাহিত করে চলেছেন তিনি।

বুধবার (৩০ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তিনটি ডাস্টবিন স্থাপন করেছেন। এর আগেও তিনি বিভিন্নভাবে ডাস্টবিন ব্যবহার ও পরিচ্ছন্ন ক্যাম্পাস রাখতে কাজ করে আসছেন। তার দাবি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিজ ক্যাম্পাসকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন ব্যবহারে উৎসাহী হয়।

Advertisement

এ বিষয়ে এই শিক্ষার্থী বলেন, গত ২৬ মার্চ হলের খাবারের অন্তর্ভুক্ত কোকাকোলা, মজোর বোতল সংগ্রহ করে তিনটি ডিস্টবিনে রূপান্তরিত করি৷ আমাদের লক্ষ্য পরিষ্কার পরিছন্ন ক্যাম্পাস৷ একটি স্বচ্ছ ও পরিছন্ন ক্যাম্পাস তৈরি করতে সবাইকে ডাস্টবিন ব্যাবহারে উৎসাহিত করছি। প্রসাশনের কাছে আমাদের দাবি ডাস্টবিন বৃদ্ধিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা।

তার এই কাজের ভূয়সী প্রশংসা করে বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার বলেন, ইয়াসিন অনেক আগে থেকেই এসব ভিন্নধর্মী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে৷ আমি নিজেও তার কাজে সহযোগিতা করেছি। 

প্রকৃতপক্ষে সে নিজের ভেতর থেকে লালন করে ক্যাম্পাসে বনায়ন বৃদ্ধি এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে এসব উদ্যোগ নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!