রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে জনসংযোগ দফতর আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
ভিসি আরো বলেন, একটা সময় এই ক্যাম্পাস বিভিন্ন অনিয়ম দূর্নীতির জন্য অস্থিতিশীল হয়ে উঠেছিল। সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাসের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। গণমাধ্যমকর্মীরা সেই জায়গা থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি।
.png)
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এবং অধ্যাপক সুলতানুল-উল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নূরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের টেলিভিশন ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাসের ক্রিয়াশীল সাংবাদিক সংগঠনের দায়িত্বশীল সদস্যবৃন্দ।