গত ১৩ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানা গেছে।
তিন বছর মেয়াদী এ গবেষণা প্রকল্পে অধ্যাপক ড. হীরা সোবাহানের নেতৃত্বে সহযোগী গবেষক হিসেবে থাকবেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন ও শিক্ষার্থী লাবু হক। প্রকল্পটির প্রথম পর্যায়ে গবেষকদ্বয় ৮ লক্ষ টাকার গবেষণা অনুদান পাবেন।
.png)
গবেষণা প্রকল্পের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অবদান রাখতে চাই। আমাদের এই গবেষণার মাধ্যমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব সত্ত্বায় অংকিত দেয়ালচিত্র এবং আলপনার বিষয়গুলো উপস্থাপন করা হবে। এতে দেশীয় সংস্কৃতি বিকাশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্রময় কর্মকান্ড সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ সম্যক ধারণা লাভ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে এই গবেষণা প্রকল্প ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই গবেষক।