সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সিন্ডিকেট সভাকক্ষে গবেষণায় বিশেষ অবদান রাখায় বিশ্ববিদ্যালয়ের তিন গবেষককে ভিসি অ্যাওয়ার্ড প্রদানকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকদের ক্রেস্ট ও চেক দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজন গবেষক হলেন- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত সরকার। তারা যথাক্রমে এপ্লাইড সায়ন্সেস এন্ড টেকনোলজি ক্যাটাগরি, লাইফ সায়ন্সেস ক্যাটাগরি ও ফিজিক্যাল সায়ন্সেস ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পান।
.png)
অনুষ্ঠানে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা বৃদ্ধির বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এক কোটি টাকার গবেষণা বাজেট আট কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগামী বছরে গবেষণা বরাদ্ধ ১০ কোটি টাকায় উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা প্রত্যাশা করি ভাইস চ্যান্সেলর পদক এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরো উজ্জীবিত করতে ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও অধ্যাপক ড. এ জেড এম মনজুর রশিদ প্রমুখ।