বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল।
প্রক্টর বলেন, বুধবার (১০ আগস্ট) রাতে মুবাশ্বেরা মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বন্ধুরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছি।
.png)
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আহত শিক্ষার্থীর সহপাঠী সাজ্জাদুল ইসলাম বলেন, আমরা দুটো মোটরসাইকেলে চারজন বন্ধু ঘুরতে গিয়েছিলাম। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট রোডে রাস্তা উঁচুনিচু থাকায় মোটরসাইকেলের পিছন থেকে মুবাশ্বেরা পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইসলাম নাবিল জানান, দুর্ঘটনায় মাথার ডানদিকে আঘাত পেয়েছেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এখনো তার জ্ঞান ফেরেনি। তার অবস্থা আশঙ্কাজনক। ৭২ ঘণ্টার মধ্যে তার জ্ঞান না ফিরলে আমরা পরবর্তীতে অপারেশন করার সিদ্ধান্ত নেব।