রোববার (১১ সেপ্টেম্বর) ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে সংগঠনটি ৷
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবিবা বিনতে লিয়াকত।
.png)
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাবিবা বলেন, মানুষের জন্য যখন কাজ করা, শীতবস্ত্র বিতরণ, মশারি বিতরণ, কিংবা শিশুদের সঙ্গে কাজ করা, চিত্রাঙ্কন, কুইজ, স্কুলে ক্লাস নেওয়া, এখানে যে সন্তুষ্টিটা পাওয়া যায়, তা অন্য কোথাও মেলে না। তৃপ্তি, ভালোলাগা সবকিছুই এই সংগঠন এবং এর মানুষকে ঘিরেই। আমাদের অগ্রজরা যেভাবে নিরন্তর ভাবে কাজ করে গেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তার ধারা যেন বজায় রাখতে পারি।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি আশিকুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন। আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে। যখন মানুষের জন্য কিছু করতে পারি তখন তৃপ্তি পাই। আমাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে দেশ ও মানুষের সাহায্যে সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাব।’
উল্লেখ্য, এটি সংগঠনটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি। ২০১৮ সালে কার্যক্রম শুরু করে সংগঠনটিতে এর আগে দুইটি নির্বাহী পরিষদ দায়িত্ব পালন করে।