রোববার এক অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার ও অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান।
.png)
দুইদিনের এ প্রশিক্ষণ কোর্সের রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন- বিআইএম এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এম. আমিনুর।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ট্রেনিং সবসময়ই দক্ষ জনবল তৈরিতে সহায়তা করে। নিজেদের স্কিল ডেভলপ করতে হবে। তখনই বিভিন্ন সূচকে আমরা এগিয়ে যেতে পারবো। কর্মক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা সাধনই হবে আমাদের মূল লক্ষ। এ প্রশিক্ষণ নবীন শিক্ষকদের পেশাগত ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।