[ শিক্ষা ]
শাবিপ্রবির ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনা বিভাগ থেকে আগত ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহফুজ আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। এছাড়া সংগঠনের বর্তমান নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!