[ শিক্ষা ]
ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি ফাহিম, সম্পাদক পাপন
ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি ফাহিম, সম্পাদক পাপন। ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সালকে সভাপতি ও মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান পাপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে এ কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।
সংগঠনটির সদ্যসাবেক সভাপতি শাহিনুর ইসলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক এইচ এম বুলবুল এ কমিটির অনুমোদন দেন।
.png)
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. রেজওয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জিম।
আগামী একবছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!