ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বেরোবিতে জিডিএস ডিপার্টমেন্টের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বেরোবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৮:১৮, ২২ জানুয়ারি ২০২৩
বেরোবিতে জিডিএস ডিপার্টমেন্টের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবি: ডেইলি বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে স্টাডিজ (জিডিএস) বিভাগের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে রোববার (২২ জানুয়ারি) সকাল ১২টায় কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে কেক কাটার আয়োজন করা হয়। 

আনন্দ শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ উপাচার্য অধ্যাপক ড. সরীফা সালোয়া ডিনা, এছাড়া বিশ্ববিদ্যালয় জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগীয় প্রধান মীর তামান্না সিদ্দিকা, সহকারী অধ্যাপক মারুফা রহমান, জরীন ইয়াসমিন চৈতী, কুন্তলা চৌধুরী, প্রভাষক খাদিজা আক্তার, ত্বহা হুসাইন, লুবনা আক্তার, মোহাম্মদ জহির উদ্দিন। 

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান মীর তামান্না ছিদ্দিকা বলেন, আমাদের ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো, নারী পুরুষের সমতা অর্জন করা। পিছিয়ে থাকা নারী সমাজকে পুরুষের সমতায় নিয়ে আসা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!