ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রকাশ হলো রাবির ভর্তি পরীক্ষার তারিখ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৩
প্রকাশ হলো রাবির ভর্তি পরীক্ষার তারিখ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। 

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি জানিয়েছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত।

Advertisement

আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে 'এ' (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, রোববার সকালে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!