ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

সাত কলেজের মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণের তারিখ চূড়ান্ত

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ২৭ এপ্রিল ২০২৩
সাত কলেজের মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণের তারিখ চূড়ান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সনের মাস্টার্স শেষ পর্ব ও প্রাইভেট পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩ মে (বুধবার)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের ২০২১ সনের মাস্টার্স শেষ পর্ব নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহনেচ্ছু পরীক্ষার্থীদেরকে আবেদন ফরম অনলাইনে পূরণ করে আগামী ৩ মে (বুধবার) থেকে ১৪ মে (রোববার) এর মধ্যে স্ব স্ব কলেজে জমা দিতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী ও নোটিশটি দেখতে ক্লিক করুন এখানে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!