ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঘুমের মধ্যে হঠাৎ খিচুনি, প্রাণ গেল জবি শিক্ষার্থীর

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৩, ২৯ এপ্রিল ২০২৩
ঘুমের মধ্যে হঠাৎ খিচুনি, প্রাণ গেল জবি শিক্ষার্থীর
রাজু আহমেদ। ফাইল ফটো

ঘুমের মধ্যে হঠাৎ খিচুনি উঠে রাজু আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

রাজু আহমেদের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি  বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। 

তিনি বলেন, আমরা রাজু আহমেদের মৃত্যুর খবর পেয়েছি। ছেলেটি আজই ঢাকায় এসেছিলো। বিকেলে ঘুমের মধ্যে হঠাৎ খিচুনি উঠলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন এবং সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা তার পরিবারের সঙ্গে হাসপাতালে আছেন। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। আমি এখন হাসপাতালে আছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!