ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানা গেল রাবির ‘এ’ ইউনিটের পাস-ফেলের পরিসংখ্যান

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ৭ জুন ২০২৩
জানা গেল রাবির ‘এ’ ইউনিটের পাস-ফেলের পরিসংখ্যান
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন।

অধ্যাপক ইলিয়াস হোসেন জানান, চার শিফটে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৩৬২ জন। এর মধ্যে প্রথম শিফটে পাস করেছেন ৪ হাজার ৯৮০জন। পাশের হার ৩১.৯৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮০.২৫।

Advertisement

দ্বিতীয় শিফটে পাস করেছে ৪ হাজার ৩০৯জন। পাশের হার ২৭.৫৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮০.৫০। তৃতীয় শিফটে ৩ হাজার ৬১৬ জন। পাশের হার ২৩.১৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৩.৫০ এবং চতুর্থ শিফটে ৩ হাজার ৭২৩ জন। পাশের হার ২৩.৮০ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৬। 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) ফলাফল দেখতে পারবে।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ৫৩ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!