ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ৯৯ শিক্ষক-শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ৭ জুন ২০২৩
ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ৯৯ শিক্ষক-শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৯৯ শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমেদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সেশনের কৃতি শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে অ্যাওয়ার্ড পেয়েছেন ৪ জন শিক্ষক, সেরা পেপার ৪টি এবং অনুষদভুক্ত বিভাগের ৯৫ জন কৃতি শিক্ষার্থী।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, নতুন বাজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন নামে একটি সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে গবেষকদের কাজের ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়ার পাশাপাশি তাদের গবেষণা তদারকি করা হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে রিসার্চ ল্যাব তৈরি জন্য ইউজিসির কাছে টাকা চেয়েছি। খুব শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে। এমনকি বিশ্ববিদ্যালয়ে পাবলিকেশনের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। এতে সর্বাধিক পাবলিশার্সদের পুরস্কৃত করা হবে। সমন্বিত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।  

বিজ্ঞান অনুষদের অধ্যাপক শাহেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!