ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৩ আগস্ট ২০২৩
রাবিতে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।  ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

কর্মশালায় রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমানের সভাপতিত্বে ডেঙ্গু মহামারী এবং ডেঙ্গুর চিকিৎসাসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহিদুল ইসলাম। 

এ সময় উপাচার্য বলেন, আমাদের দেশে বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ মহামারী আকারে দেখা দিয়েছে। আকস্মিক এই প্রবণতায় যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে প্রয়োজন চিকিৎসার সঠিক ব্যবস্থাপনা। সেক্ষেত্রে এ ধরণের কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায় ডেঙ্গু মহামারী রোধে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়েও দিক নির্দেশনা পাওয়া যাবে।

Advertisement

দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক এবং রাবি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!