শনিবার (১১নভেম্বর) আনুমানিক দুপুর দেড়টায় হলের পঞ্চম তলার ৫২৭ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণের পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তারা প্রাথমিকভাবে মনে করছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। তাদেরকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হলটির প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ।
.png)
সার্বিক বিষয়ে হল প্রভোস্ট বলেন, আগুন লাগার পরেই শিক্ষার্থীরা অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।