ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কারিগরির শিক্ষার্থীদের উপবৃত্তি: তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়ল

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ৭ এপ্রিল ২০২৪
কারিগরির শিক্ষার্থীদের উপবৃত্তি: তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়ল
প্রতীকী ছবি

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর। ৩০ এপ্রিল পর্যন্ত সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমআইএস সফটওয়্যারে নতুন তথ্য এন্ট্রি করতে পারবেন। 

কারিগরি শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্য আগের দেওয়া তথ্যও আপডেট করা যাবে। এর আগে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির নির্ধারিত সময় ছিল ৭ এপ্রিল।

Advertisement

কারিগরি শিক্ষা অধিদফতর বলেছে, গত ৬ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা, এইচএসসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল)/ দাখিল নবম ও দশম শ্রেণি, প্রি-ভোকেশনাল (ষষ্ঠ থেকে অষ্টম) শিক্ষাক্রম পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে উপবৃত্তি দেওয়ার জন্য শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং আপডেট করার নির্দেশনা দেওয়া হয়।

আঞ্চলিক কার্যালয়ের অফিস থেকে ৮ মের মধ্যে ডেটা কারিগরি শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে। বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ডেটা এন্ট্রি শেষ করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!