নিহত জিসান আহমেদ ঐ বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মী নজরুল ইসলামের ছেলে। তার বাড়ি বাড়ি শেরপুর জেলায়। জিসান পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় থাকতেন। সেখানে একটি গরুর খামার দেখাশুনা করতেন।
আশুলিয়া থানার এসআই মো. আসলাম জানান, সোমবার সকালে কয়েকজন পথচারী একজনের ঝুলন্ত মরদেহ দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় খবর দেন। পরে নিরাপত্তা শাখা থেকে আশুলিয়া থানায় খবর দিলে সকাল ৭টার দিকে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে।
.png)