ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাড্ডা-রামপুরায় ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১৮ জুলাই ২০২৪
বাড্ডা-রামপুরায় ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০ শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েছে পথচারিরা। ভোগান্তি এড়াতে রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ। সকাল থেকে কয়েক দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একই পরিস্থিতি বিরাজ করছে রামপুরা এলাকায়ও।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার পর থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।সরেজমিনে মেরুল বাড্ডা এলাকায় দেখা যায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকশ শিক্ষার্থী। অবরোধের কারণে বন্ধ হয়ে আছে যান চলাচল।

অবরোধের একপর্যায়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় প্রথমবার শিক্ষার্থীরা পিছু হটলেও পরে তারাও পুলিশের দিকে তেড়ে যান। পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকেন ইটপাটকেল। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

Advertisement

এদিকে সংঘর্ষে জড়িয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীরাও। ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে পুলিশ সদস্যরা। পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন  শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!