সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুলের নেতৃত্বে অনুষ্ঠিত বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, অধ্যাপক ড. মুসতাক আহমেদকে চাকরিচ্যুত ও অপসারণের দাবি নিয়ে গতকাল (রোববার) বিভাগের শিক্ষার্থীরা একটি অভিযোগপত্র বিভাগীয় সভাপতি বরাবর দেয়। যেহেতু চাকরিচ্যুতের সিদ্ধান্ত আমরা নিতে পারি না। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে পারে।
.png)
শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের অ্যাকাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের প্রেরিত অভিযোগপত্রের ব্যাপারে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে ক্লাস-পরীক্ষাসহ সব প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল (১ সেপ্টেম্বর) ছাত্র-জনতা গণহত্যায় সমর্থন ও উসকানি দেওয়াসহ চার অভিযোগে ড. মুসতাক আহমেদের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। অন্য তিন কারণ হলো অ্যাকাডেমিক পরিসরে অনিয়ম-দুর্নীতি, যৌন হয়রানি ও অর্থ কেলেঙ্কারি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা। অভিযোগের অনুলিপি উপাচার্য দফতর ও বিভাগের সভাপতি বরাবরও তারা জমা দেন।