[ শিক্ষা ]
আইইউবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন
ছবি: সংগৃহীত
টিউশন ফি কমানো, গবেষণা তহবিল বাড়ানোসহ কয়েক দফা দাবি আদায়ে নিজেদের ক্যাম্পাসেই আন্দোলন করেছে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত তাদের আন্দোলন চলে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্যাম্পাস ছাড়ে তারা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, নতুন নিরপক্ষে উপাচার্য নিয়োগ করতে হবে। অনেকগুলো কোর্সের ফি বাড়ানো হয়েছে, যা দ্রুত কমাতে হবে। ইন্টার্নশিপের খরচ শূন্য করতে হবে। শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
.png)
তাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সের ফি বাড়িয়ে দেওয়া হচ্ছে। গবেষণা তহবিল কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে।
আইইউবির এক শিক্ষক জানান, নতুন শিক্ষক নিয়োগ দিলে খরচ বাড়বে এই অজুহাতে বর্তমান সব অধ্যাপকের কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। অযৌক্তিক ওয়ার্কলোড চাপানো হচ্ছে। ডিপার্টমেন্টগুলো থেকে সব ধরনের কোর্স এবং সেকশনের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!