ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাহবাগে প্রতিবাদী পাহাড়ি ছাত্র জনতার বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২ অক্টোবর ২০২৪
শাহবাগে প্রতিবাদী পাহাড়ি ছাত্র জনতার বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

পাহাড়িদের ওপর আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা ও গত ১৯-২০ সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতায় চারজন পাহাড়িকে হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদী বিক্ষোভ চলছে। 

বুধবার ৪টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়।  

‘পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলা বন্ধ কর’ স্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত আছেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি অংকন চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেমা চাকমা, অজল ত্রিপুরা প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!