ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রোববারের জন্য বর্ণিল আলপনা, যেন এক রঙিন বেরোবি

ফারহান সাদিক সাজু, বেরোবি
প্রকাশিত: ২২:২৪, ২ নভেম্বর ২০২৪
রোববারের জন্য বর্ণিল আলপনা, যেন এক রঙিন বেরোবি
রং-বেরঙের আলপনায় মুগ্ধকর সেজেছে বেরোবি। ছবি: ডেইলি বাংলাদেশ

 

রোববার (৩ নভেম্বর) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একযোগে ২২টি বিভাগে ২০২৩-২৪ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারো নবীনদের বরণ করে নিতে রং-বেরঙের আলপনায় মুগ্ধকর সেজেছে বেরোবি।

নতুন এক অধ্যায়ের সূচনা উপলক্ষে এই অনুষ্ঠানটি শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য এক উৎসবের মতো। নবীনদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রঙিন আলপনায় সাজানো হয়। এই আলপনাগুলো শুধু সুন্দর নয়, এতে বিভিন্ন বাণী ও শুভেচ্ছা লেখা থাকে যা নবীনদের জন্য অনুপ্রেরণা জোগায়।

Advertisement

আলপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নবীনদের জানায় যে, তারা এখন এক নতুন পরিবারের সদস্য। এখানে তারা শুধু পড়ালেখা করবে না, বরং নতুন বন্ধুত্ব গড়বে, নতুন অভিজ্ঞতা অর্জন করবে এবং নিজেদেরকে গড়ে তুলবে। আলপনার রঙিন ছবিগুলো নবীনদের মনে স্বপ্নের জগৎ তৈরি করে।

নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অনুষ্ঠানের মাধ্যমে নবীনরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হয় এবং অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার সুযোগ পায়। আলপনা এই অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে।

বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা মিলেমিশে এই আলপনা আঁকেন।
 
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা মিলেমিশে এই আলপনা আঁকেন। আলপনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সংস্কৃতি, এবং ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরা হয়। এই রঙিন আলপনা ক্যাম্পাসের প্রতিটি কোণে নবীনদের স্বাগত জানায়। নবীনদের একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। নবীনরাও এই আলপনা দেখে খুব উচ্ছ্বসিত হয় এবং বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি আগ্রহী হয়ে ওঠে।
 
নবীনদের বরণ অনুষ্ঠানে রং-বেরঙের আলপনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি উৎসবমুখর পরিবেশ প্রদান করে। এই আলপনা শুধু সুন্দর নয়, এটি একটি শৈল্পিক সৃষ্টি যা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, প্রতিবারের ন্যায় এবারো বর্ণিল আয়োজনে মেতে উঠেছে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা। নবীনদের বরণ করার জন্য আলপনায় সজ্জিত হয়েছে ক্যাম্পাস ও বিভাগগুলো। এগুলো শুধু নবাগত শিক্ষার্থীদের জন্যই আনন্দের নয়, বরং পুরাতন শিক্ষার্থীদের জন্যও আনন্দের। 

বেরোবির আলপনা। ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ বলেন, আমাদের জন্য আলপনা শুধু একটা ছবি নয়, এটা আমাদের গল্প। আমরা এই আলপনার মাধ্যমে নবীনদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাদ কেমন তা জানাতে চাই। আমরা চাই, তারা এই বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে খুঁজে পাক। আলপনা আঁকার সময় আমরা অনেক মজা করি। এ কাজের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়। আমরা চাই, নবীনরা যখন এই আলপনা দেখবে, তখন তাদের মনে একটা উৎসাহ জাগবে। তারা নিজেদেরকে এই বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে মনে করবে।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, নবীনদের পদচারণায় মুখর হবে ক্যাম্পাস, নবীনদের বরণে তাই নতুনত্ব এনেছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!