ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবির সাবেক প্রক্টর শরিফুল সাময়িক বরখাস্ত

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ৩ ডিসেম্বর ২০২৪
বেরোবির সাবেক প্রক্টর শরিফুল সাময়িক বরখাস্ত
অধ্যাপক মো. শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক বরখাস্তের খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেফতার হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!