মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উপাচার্যের সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের উপস্থিতিতে উভয় প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান।
.png)
অ্যাকাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রমসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এর ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পথ আরো সুগম হবে।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মারুফা আক্তার।