ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

থার্টিফার্স্ট নাইট: যে বার্তা দিলো বেরোবি প্রশাসন

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৪
থার্টিফার্স্ট নাইট: যে বার্তা দিলো বেরোবি প্রশাসন
ছবি: ডেইলি বাংলাদেশ

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজি ও সাউন্ডবক্স বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। এছাড়াও সব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে এই সময়ে ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ডবক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে। এর পরও যদি কোনো বহিরাগত ধরা পড়ে, তবে তাকে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে তিন দিনের জেল দেওয়া হবে।তদুপরি নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো শিক্ষার্থী আতশবাজি বা সাউন্ড বক্স বাজায়, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!