[ শিক্ষা ]
বাস কিনতে বেরোবিকে ২০ লাখ টাকা দিল রুপালী ব্যাংক
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতে বাস কেনার জন্য রুপালী ব্যাংক পিএলসি ২০ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বেরোবির প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কাছে এই চেক হস্তান্তর করেন রুপালী ব্যাংক পিএলসি রংপুরের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান তানভীর হাসনাইন ম্ইন।
এ সময় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন বাস যুক্ত হলে যাতায়াত আরো সুবিধাজনক হবে।
.png)
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য রুপালী ব্যাংককে ধন্যবাদ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, রুপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোনাল ম্যানেজার মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিক।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!