ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে তিন দফা দাবি, না মানলে ক্যাম্পাসে তালা ঝুলানোর হুঁশিয়ারি

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ৪ জানুয়ারি ২০২৫
বেরোবিতে তিন দফা দাবি, না মানলে ক্যাম্পাসে তালা ঝুলানোর হুঁশিয়ারি
ছবি: ডেইলি বাংলাদেশ

জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত ও দ্রুত অপরাধীদের নাম প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ক্যাম্পাসে তালা ঝুলানোর হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।  

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গেল দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে জড়িত ৭২ জন অপরাধীর তালিকার কথা উল্লেখ করা হলেও এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। তাই আগামী ৫ জানুয়ারির মধ্যে অপরাধীদের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের রুট ম্যাপ ঘোষণা করতে হবে।

Advertisement

এসময় শহিদ আবু সাঈদের রক্তমাখা ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির নীতিমালা প্রকাশেরও দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এসময় বক্তব্য দেন, রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, আশিকুর রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!