সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী গুচ্ছের পক্ষে স্বাক্ষর করেন।
এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পরিস্থিতির আলোকে রাষ্ট্রের দেওয়া নির্দেশিকা আমাদের মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার বিষয়গুলো প্রশাসন দেখবে। এখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি থাকতে পারে, তবে তারা ভর্তি কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে শিক্ষার্থীদের কথাগুলো আমি মিটিংয়ে প্রস্তাব করবো।
.png)
শিক্ষার্থীরা জানান, ইবি গুচ্ছ থেকে বের হলে শিক্ষার্থীদের জন্য সেটা ভোগান্তির কারণ হবে। প্রতিটি ইউনিটে আলাদা আবেদন করতে অনেক টাকার প্রয়োজন হবে যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব না। গুচ্ছ ভর্তিতে স্বল্প টাকায় আবেদন করা যাচ্ছে। একজন শিক্ষার্থী নিকটস্থ কেন্দ্রে পরীক্ষা দিতে পারে এতে তার ভোগান্তি কম হয়। এছাড়াও, গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিলে দেশের সব প্রান্তের শিক্ষার্থীরা ইবিতে আসবে যা গুচ্ছ থেকে বেরিয়ে গেলে সম্ভব না।