ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩, ৯ জানুয়ারি ২০২৫
ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার রাত ১০টার দিকে হলপাড়া থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে উপাচার্যের বাসভবনের সামনে এসে সমবেত হন।

এ সময় দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

Advertisement

অবস্থানের সময় শিক্ষার্থীরা ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট, লেটস ফাইট লেটস ফাইট’, ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার’, ‘অবিলম্বে ডাকসু চাই, ডাকসু দাও ডাকসু দাও’, ‘গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমাদের ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। আমরা অতিদ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যপের দাবিতে টানা আন্দোলন শুরু করব।

অবস্থান কর্মসূচি শেষে রাত পৌনে ১১টার দিকে ভিসি চত্বর ত্যাগ করেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!