গানটি প্রকাশের পরেই একের পর এক নতুন নতুন গানের অফারও আসছে তার কাছে। রানাঘাট রেলস্টেশনের রানুর এখন দিন কাটছে মুম্বাইয়ে আলিশানভাবে দিন পার করে।
তবে হঠাৎ করে খ্যাতি পেলে মানুষ হয়তো নিজের শিকড় ভুলে যান। নেটিজেনদের অনেকদের এমনটাই অভিযোগ রানুর বিরুদ্ধে। কারণ সংবাদমাধ্যমের সামনে গিয়ে তিনি এমন কথাই বলেছেন, যা অনেকেরই পছন্দ হয়নি।
.png)
রানু জানান, তাকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ। যেটা একেবারেই ভাল লাগে না রানুর। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ভক্তরা এসে জড়িয়ে ধরলে আমার অস্বস্তি হয়। ঘেন্না করে।
আর রানুর এমন কথা শুনে চটেছেন সোশ্যাল অডিয়েন্সরা। অনেকেই বলছেন খ্যাতি পেলে মানুষ হয়তো নিজের অস্তিত্বই ভুলে যায়।
ডেইলি বাংলাদেশ/টিএএস