কিন্তু এর চার মাসের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু এর সঠিক কারণ আজো সবার কাছে রহস্য। যদিও অনেকের দাবি, কারিশমার মা ববিতা এর জন্য দায়ী। তিনিই নাকি চানিন এ সম্পর্ক অটুট থাকুক।
ওই কারিশমার ক্যারিয়ার তুঙ্গে, বলিউড ইন্ডাস্ট্রির চোখের মণি। ‘বিবি নম্বর ১’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘ফিজা’ একের পর এক হিট উপহার দিচ্ছেন কারিশমা। অন্যদিকে অভিষেক মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। এছাড়াও নাকি সে সময় বচ্চন পরিবারের অর্থনৈতিক অবস্থায় ভাটা পড়েছিল। এ জন্যই নাকি অভিষেকের হাতে মেয়েকে তুলে দিতে চাননি কারিশমার মা।
.png)
এর পরের বছর দিল্লির নামকরা ব্যবসায়ী সঞ্জয় কাপূরের সঙ্গে বিয়ে হয় কারিশমার। কিন্তু তার সেই বিয়েও টেঁকেনি। ২০১১ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন কারিশমা। অবশেষে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
অন্যদিকে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক। এরপর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন তারা।