ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘মন পবনের খেয়া’য় ইমরান-কনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৮, ১৮ মে ২০২০
‘মন পবনের খেয়া’য় ইমরান-কনা
ইমরান মাহমুদুল ও দিলশান নাহার কনা

বর্তমান সময়ের কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশান নাহার কনা গান নিয়ে প্রতিনিয়ত নিজেদের মধ্যে আলোচনা করেন। চলচ্চিত্রের গানে ইমরান ও কনার জুটির জয়জয়কার। আছে অডিওতেও একাধিক শ্রোতাপ্রিয় গান। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে প্রকাশ হচ্ছে তাদের নতুন গান ‘মন পবনের খেয়া’।

গানটির কথা লিখেছেন আনোয়ার হোসাইন আদর। এর সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। বর্তমান পরিস্থিতিতে গানটির মিউজিক ভিডিও করা সম্ভব হয়নি। তাই গানটি লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ হবে বলে জানা গেছে।

গানটি প্রসঙ্গে কনা বলেন, গানটিতে বেশ কিছুদিন আগে আমরা কণ্ঠ দিয়েছি। এর কথা ও সুর অনেক সুন্দর। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

Advertisement

জানা গেছে, গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘মন পবনের খেয়া’ গানটি। পাশাপাশি এটি শোনা যাবে জিপি মিউজিক, রবি স্প্ল্যাশ, টেলিটক স্বাধীন ও বাংলালিংক ভাইবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!