ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চলচ্চিত্র নির্মাণে বাড়লো সরকারি অনুদান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২, ১৬ জুন ২০২০
চলচ্চিত্র নির্মাণে বাড়লো সরকারি অনুদান
ছবি: সংগৃহীত

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছিল। ২০২০-২১ অর্থ বছরে একটি চলচ্চিত্রের জন্য ১৫ লাখ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা করা হয়েছে। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার এ সংক্রান্ত এক নীতিমালা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। সেখানে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেয়া হবে। আর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র কমপক্ষে ১০টি সিনেমা হলে মুক্তির দিতে হবে।

এবার একটি শিশুতোষ চলচ্চিত্রসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হবে বলে আরেক নীতিমালায় জানানো হয়েছে।

Advertisement

নীতিমালায় আরো কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে-অনুদানের চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ করতে হবে। চলচ্চিত্রের ভাষা ও বিষয়বস্তু জেন্ডার সংবেদনশীল হতে হবে। ডিজিটাল ফরমেটে দৃশ্যধারণ করতে হবে।

জানা গেছে, নতুন নীতিমালার আলোকে শিগগিরই ১১ সদস্যের অনুদান কমিটি ও ৭ সদস্যের অনুদান বাছাই কমিটি গঠন করা হবে। প্রতি বছর ৩১ অগাস্টের মধ্যে চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!