পাঠক ঘটনার মধ্যে একটু খটকা লাগলেও অভিনেত্রী কিন্তু ঠিকই অপূর্বর প্রেমে পড়েছেন। তবে সেটা ক্যামেররা সামনে। তারা দু’জন ‘যদি কিন্তু তবুও’ শিরোনামে এক রোমান্টিক ওয়েব ফিল্মে কাজ করছেন।
ছবিটি নির্মাণ করবেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত পরিচালক শিহাব শাহীন। কিন্তু করোনার কারণে ছবিটির শুটিং শুরু হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু হয়েছে। অবশেষে এই ছবিটির শুটিংও শুরু হতে যাচ্ছে।
.png)
নির্মাতা শিহাব শাহীন বলেন, অক্টোবর মাসের ১৪ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু করব। তার আগে কিছু প্রি-প্রডাকশনের কাজ শেষ করে নিচ্ছি। তবে কোথায় লোকেশন হবে সে বিষয়ে এখনো ভাবিনি। আমরা আশা করি, নির্ধারিত সময়ের আগে সবকিছু ঠিক করেই অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।
এর আগে শোনা গিয়েছিল ১২০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মের শুটিং হবে কক্সবাজার ও বান্দরবানে।